ক্যাটরিনা-রণবীরের বিচ্ছেদ, দায়ী কে


 


তখন নাকি সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক চলমান। বলিউডে আবির্ভাব হয়েছে নতুন কাপুর, রণবীরের। তাঁর প্রেম আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে। তবে রণবীর ও ক্যাটরিনা দুজনেই জড়ান নতুন সম্পর্কে। ক্যাটরিনা আর রণবীরের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। এরপর প্রেমের গুঞ্জন, প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকত দুই তারকার সম্পর্কের খবর। তবে কেউই প্রেমের কথা তখন সরাসরি স্বীকার করেননি, করেছেন সম্পর্কে ভেঙে যাওয়ার পর। কিন্তু কেন ভেঙে গিয়েছিল দুই তারকার বহুল চর্চিত প্রেম? হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে অবলম্বনে সে প্রশ্নের উত্তর খোঁজা যাক।






প্রথম দেখা
২০০৮ সালে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রথম দেখা। উপলক্ষ ক্যাটরিনার জন্মদিন। সেই জন্মদিনের পার্টিতে আবার রণবীরকে নিয়ে গিয়েছিলেন কে জানেন? রণবীরের তখনকার প্রেমিকা দীপিকা পাড়ুকোন!




আজব প্রেম’-এর শুরু
২০০৯ সালে রাজকুমার সন্তোষীর ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন রণবীর ও ক্যাটরিনা। অভিনেত্রীর সম্পর্ক তখনো সালমান খানের সঙ্গে। অন্যদিকে রণবীরের প্রেম চলছে দীপিকার সঙ্গে। কিন্তু শুটিংয়ে পর্দার রসায়ন ধীরে ধীরে দুই তারকার ব্যক্তিগত জীবনেও শুরু হলো।




বিচ্ছেদ ও নতুন সম্পর্ক
ধীরে ধীরে রণবীর ও ক্যাটরিনা কাছাকাছি আসতে থাকেন। সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রেম ভেঙে যায়; অন্যদিকে রণবীর ও দীপিকার মধ্যেও তৈরি হয় দূরত্ব। বলিউডে শুরু হয় নতুন প্রেমিক যুগলের যাত্রা।



রণবীর কি দীপিকাকে ঠকিয়েছেন?
ধারণা করা হয় ক্যাটরিনার কারণেই দীপিকাকে ছেড়ে আসেন রণবীর। দীপিকার নাম উল্লেখ না করেই এক সাক্ষাৎকারে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার কথা স্বীকার করেন রণবীর। তিনি বলেন, ‘অবশ্যই আপনি বলতে পারেন আমি ঠকিয়েছি। এটা হয়েছে আমার অভিজ্ঞতার অভাবে। যখন আপনি পরিণত হবেন, সম্পর্কের মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হবেন।’

দীপিকা ফিরলেন
২০১২ সালের দিকে রণবীর ও দীপিকা বিচ্ছেদের তিক্ততা ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফেরেন। ক্যাটরিনার সঙ্গেও তাঁর সম্পর্ক স্বাভাবিক হয়।


সেই ছুটি
২০১৩ সালে অন্তর্জালে ঝড় তুলেছিল একটি ছবি। বস্তুত সে ছবিটি ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের সত্যতার সিলমোহর। সেবার স্পেনের একটি দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা, সমুদ্রসৈকতে বিকিনি পরে রণবীরের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্যাট; এই ছবি ভাইরাল না হয়ে পারে! যদিও এত কিছুর পর সম্পর্কের কথা কেউই স্বীকার করেননি।


পরোক্ষ স্বীকারোক্তি
২০১৩ সালের শেষের দিকে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের কথা পরোক্ষভাবে হলেও স্বীকার করেন ক্যাটরিনা। এক সাক্ষাৎকারে রণবীরকে নিজের জীবনের ‘বিশেষ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সে দারুণ এক অভিনেতা, মানুষ হিসেবে অসাধারণ। আমার জীবনের বিশেষ জায়গা নিয়ে আছে সে।’



একইভাবে রণবীরও বলেন, তাঁর পরিবারের বাইরে নির্মাতা অয়ন মুখার্জি ও ক্যাটরিনা তাঁর জীবনে বিশেষ জায়গা নিয়ে আছে। একই সময়ে রণবীরের মা নীতু কাপুর একটি পারিবারিক ছবি পোস্ট করেন। পরে অনলাইনে ছড়িয়ে পড়ে সেই ছবির অন্য একটি সংস্করণ। যেখানে রণবীরের পরিবারের সঙ্গে ক্যাটরিনাও আছেন। তখন চাউর হয়, নীতু হয়তো ক্যাটকে পছন্দ করেন না বলেই ছবি দেননি। তবে অনেকে মনে করেন, সম্পর্কের কথা যেন চাউর না হয় সে কারণেই ক্যাটরিনাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেছিলেন নীতু।


মন্তব্যসমূহ