বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, পাশের ভুট্টাখেতে মিলল জুতা


 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখা এক গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টাখেতে পাওয়া গেছে ওই গৃহবধূর জুতা। আজ সোমবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী গত সপ্তাহে ধান কাটার কাজ করতে অন্য জেলায় গেছেন। শাশুড়ির সঙ্গে তিনি বাড়িতে ছিলেন। আজ সোমবার ভোরে ঘরের দরজা খোলা পেয়ে তাঁকে খুঁজতে শুরু করেন তাঁর শাশুড়ি। সন্ধান না পেয়ে তিনি প্রতিবেশীদের জানান।

atOptions = { 'key' : '944b70c6f9acfb3683b17619f8f8d023', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

style="box-sizing: border-box; color: #121212; font-family: Shurjo, "Siyam Rupali", Roboto, Arial, Helvetica, monospace; font-size: 18px; line-height: 1.7; margin: 0px 0px 16.0002px; padding: 0px;">



এরপর গ্রামের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁরা ভুট্টাখেতে ওই গৃহবধূর জুতাজোড়া দেখতে পান। পরে ভুট্টাখেতে কোনো ভারী বস্তু টেনে নেওয়ার দাগ দেখে নজরে আসে। সেই দাগ ধরে ভুট্টাখেতের ৩০০ গজ দূরের বাঁশঝাড়ে গিয়ে তাঁর লাশ খুঁজে পান প্রতিবেশীরা। এরপর তাঁরা পুলিশে খবর দেন।

গৃহবধূর শাশুড়ি বলেন, ‘ভোরবেলা শব্দ পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দেখি দরজা খোলা। কোন সময় সে বাইরে গেছে বলতে পারছি না।’



২০১৭ সালে ওই নারীর বিয়ে হয়েছিল। তাঁদের কোনো সন্তান নেই। এ নিয়ে পরিবারে কলহ ছিল বলে জানান গৃহবধূর ভাই। তিনি বলেন, অভাবের সংসারে দুজনেই পরিশ্রম করতেন। সকালে বোনের লাশ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছেন তাঁরা। তাঁর স্বামীকে মুঠোফোনে খবর জানানো হয়েছে, তিনি এলাকায় আসার জন্য গাড়িতে উঠেছেন।

style="box-sizing: border-box; color: #121212; font-family: Shurjo, "Siyam Rupali", Roboto, Arial, Helvetica, monospace; font-size: 18px; line-height: 1.7; margin: 0px 0px 16.0002px; padding: 0px;">


বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থলে লাশ উদ্ধারের কাজ করছে পুলিশ। গৃহবধূর ব্যবহার করা মুঠোফোনটি পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার এবং সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে।




মন্তব্যসমূহ